পর্যটন শহর শ্রীমঙ্গলের সৌন্দর্য বর্ধনে বিলবোর্ড, ব্যানার , ফেস্টুন অপসারন শুরু
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল-দেশের অন্যতম পর্যটন শহর শ্রীমঙ্গলের সৌন্দর্য বর্ধনে শহরে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারন করা শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পৌরসভার কর্মীরা শহরের স্টেশন রোড এলাকা থেকে এসব ব্যানার, ফেস্টুন অপসারন শুরু করে।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, পৌর এলাকা থেকে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারনের কাজ চলমান থাকবে।
নিজ শহরের সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্ন রাখতে সকল নাগরিকের প্রতি আহবান জানিয়েছেন পৌর কতৃর্পক্ষ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































